ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সড়কে ঝরল ৭ প্রাণ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ১, ২০২২

ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সড়কে ঝরল ৭ প্রাণ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।

 

বুধবার (০১ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬০ বছর বয়সী মশিরন বিবি, ৪০ বছরের মরিয়ম, ছয় বছরের ইউসুফ, ৯ বছরের নয়ন, ২০ বছরের শিলা, ৪০ বছরের মর্জিনা ও অটোচালক ৩৫ বছরের মো. নাসির।

 

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালে একটি পাংশা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার পেছনে থাকা প্রাইভেটকারের সঙ্গেও ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তারাও মারা যান।

Manual2 Ad Code

 

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নেই। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। এরমধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code