বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর থেকে ২০ কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual4 Ad Code

 

রোববার (০৫ জুন) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এরআগে, অভিযান চালিয়ে শনিবার (০৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় বিজয়নগর থানা এলাকার চান্দুরা পয়েন্টের ‘মেসার্স জিলানী ফিলিং স্টেশন’র সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল। এ সময় তল্লাশী করে তাদের নিকট হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর থানার কামাল্লা (সাহাবাড়ী) এলাকার বাসিন্দা রতন শাহার ছেলে সুজন শাহা (৩০) ও হবিগঞ্জের বানিয়াচং থানার পাতারিয়া এলাকার বাসিন্দা মৃত দিদার আলীর ছেলে মো: শফিক মিয়া (৪৫)।

 

র‌্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত গাাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code