বাঘাইছড়িতে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

বাঘাইছড়িতে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- রুপসী চাকমা (১৪) ও অর্ক চাকমা (১৮)।

Manual3 Ad Code

 

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানিয়েছেন, রাঙামাটির ভারত সীমান্ত লাগোয়া উপজেলা বাঘাইছড়িতে সোম ও মঙ্গলবার দু’দিনে বজ্রপাতে দু’শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।

Manual4 Ad Code

 

বাঘাইছড়ির খেদারমারা এলাকায় মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বজ্রপাতে ৮ম শ্রেণীর ছাত্রী রুপশি চাকমা নিহত হয়। সে স্থানীয় পুলিন বিহারী চাকমার মেয়ে ও খেদারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বজ্রপাতে নিহত ছাত্রীর মা অনিতা চাকমাও গুরুতর আহত হন।

 

খেদারমারা ইউপি চেয়ারম্যান বিটু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মা-মেয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ীতে ভাত খাবার সময় বজ্রপাতে হতাহত হয়। ঘটনার পরপর মূমুর্ষ অবস্থায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

Manual1 Ad Code

এদিকে, উপজেলার সরোয়াতলীতে সোমবার সন্ধ্যার সময় বজ্রপাতে অর্ক চাকমা নামে একজন কলেজ ছাত্র মারা গেছে। সে রাঙামাটি সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং স্থানীয় পূর্বহিরাচর এলাকার বাসিন্দা মিহির কান্তি চাকমার ছেলে।

 

নিহতের সহপাঠী বিধান চাকমা জানান, সোমবার সন্ধ্যার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ঝড়ো হাওয়া আর বজ্রসহ বৃষ্টিপাতের কবলে পড়ে তারা। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই প্রান হারায় ।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দু’শিক্ষার্থীর মৃত্যুতে আমরা মর্মাহত হয়েছি। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিকভাবে সহায়তার প্রদান করা হবে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code