রাঙামাটিতে আ’লীগের দুই প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

রাঙামাটিতে আ’লীগের দুই প্রার্থী নির্বাচিত

Manual7 Ad Code

মো: জমির হোসেন ও মো: আকতার হোসেন মিলন।


রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জমির হোসেন ও কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আকতার হোসেন মিলন নির্বাচিত হয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন পেয়েছেন ৬ হাজার ২শত ৬০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র সমর্থনপুষ্ট স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ খাজা পেয়েছেন ২ হাজার ২শত ৭৮ ভোট।

 

Manual3 Ad Code

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার ও চন্দ্রঘোনাইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার তানিয়া আক্তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বুধবার ভোট গণনা পরবর্তী ঘোষিত বেসরকারি ফলাফলের তথ্য মতে এবারের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বমোট ৯ টি কেন্দ্রে ১০ হাজার ১৭০ ভোটারের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্তার হোসেন নৌকা প্রতীকে ৩ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদন্ধী বিপ্লব মারমা পেয়েছে ২হাজার ৬৬ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৫ হাজার ৪৮১ এবং বাতিল করা হয়েছে ১১ ভোট।

 

Manual6 Ad Code

এর আগে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই’র ১ নং চন্দ্রঘোনা ইউপির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।বাঘাইছড়ি পৌরসভা ও চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিকভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে নারী-পুরুষ উভয়ে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। তবে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে হওয়ায় ভোট গ্রহন কিছুটা ধীর গীতিতে চলে।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, ২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়। তবে প্রথম দিকে এই পৌরসভায় নির্বাচন না দিয়ে পৌর প্রশাসক দিয়ে পৌর সভা পরিচালনা করা হয়। ২০১২ সালে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারসহ পৌরসভাটির এটি তৃতীয়বারের আনুষ্ঠানিক পৌর নির্বাচন অনুষ্ঠিত হলো।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code