সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের তবলছড়ি বিজিবি রোড এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আহনাফ সাদিব ইনান (১২) ও মাহিদুর রহমান মুহিত (১২)। তারা দু’জনই বন্ধু।
পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার (২২ জুন) বিকালে তবলছড়ি বিজিবি রোড এলাকায় গোসল করতে যায় স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে আহনাফ সাদিব ইনান ও মো: মোসেকের ছেলে মাহিদুর রহমান মুহিত। তারা পরষ্পর বন্ধু। তারা সাঁতার জানে না। সকলের অজ্ঞাতে তারা হ্রদের পানিতে ডুবে যায়। পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা দুজনকে মৃত ঘোষণা করেন।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে।
নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মুহিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
Design and developed by ওয়েব হোম বিডি