দুর্যোগে হাহাকার করছে মানুষ, পদ্মাসেতু নিয়ে উৎসবে সরকার : মির্জা ফখরুল

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

দুর্যোগে হাহাকার করছে মানুষ, পদ্মাসেতু নিয়ে উৎসবে সরকার : মির্জা ফখরুল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বন্যায় ঘর-বাড়ি হারিয়ে ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে মানুষ, সরকার তখন পদ্মাসেতু নিয়ে উৎসবে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সিলেটের ৩০ লাখ বানভাসি মানুষের জন্য মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অথচ পদ্মাসেতু উদ্বোধনে শতকোটি টাকা খরচ করছে তারা।

 

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সিলেটের জৈন্তাপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও উপজেলার দরবস্তের গর্দনা এলাকায় খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

 

Manual3 Ad Code

তিনি বলেন, চলমান দুর্যোগে দেশের মানুষকে অভুক্ত রেখে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে। আমার মানুষ না খেয়ে আছে। বিনা চিকিৎসায় আছে। অথচ তারা পদ্মাসেতু নিয়ে ব্যস্ত।

 

মির্জা ফখরুল বলেন, বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও প্রধানমন্ত্রী গুটিকয়েক মানুষকে ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন।

Manual5 Ad Code

 

২০০৪ সালের বন্যায় খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে পৌঁছে ত্রাণ বিতরণ করেছেন আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঘুরে গেছেন বলে মন্তব্য করেন ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, বিএনপি জনগণের দল বলেই জনগণের কাছে এসেছে, আওয়ামী লীগ জনগণের তোয়াক্কা করে না বলে এই দুর্যোগেও তারা জনগণের পাশে নেই।

 

ত্রাণ বিতরণকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এরআগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানযোগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সিলেট পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও রয়েছেন।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code