ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ৪ পথচারী নিহত

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ৪ পথচারী নিহত

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউপির ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া, নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম, মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া।

 

Manual7 Ad Code

জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ভৈরবে হাসপাতালে নিলে আরো একজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ডভ্যানটির চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code