রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ড: দোকান-বাসা পুড়ে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ড: দোকান-বাসা পুড়ে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের ঘনবসতিপূর্ণ কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি দোকান ও ২ টি বাসা ভষ্মিভ’ত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) দিনগত রাত ৩টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত ৩ জন আহত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি দেড় কোটি টাকা।

Manual7 Ad Code

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার প্রথম প্রহরে অর্থাৎ শুক্রবার দিনগত রাত আনুমানিক ৩ টা ১০ মিনিটের সময় শহরের ঘনবসতিপূর্ণ এলাকা কলেজ গেইট মসজিদের সম্মুখে একটি দোকানে আগুনের ফুলকী দেখা যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শীখা চারি দিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। সার্ভিসের মোট ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যে কারনে ঘনবসতিপূর্ণ কলেজ গেইট এলাকা শত শত বসত বাড়ী রক্ষা পেয়েছে। আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে বলে স্থাণীয়রা জানিয়েছে। অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবী করেছে।

 

Manual2 Ad Code

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, আমরা ৩ টা ১০ মিনিটে খবর পেয়েছি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। দুটি ইউনিট একসাথে কাজ করে আগুনকে ছড়াতে দিইনি। আগুন ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়লে, রাঙামাটির জন্য অনেক বড় বিপদ হতো। অগ্নিকান্ডে ১৩ টি দেকান ও ২টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয় নি যোগ করেন এ কর্মকর্তা।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code