হরিপুরের ‘বিগবস’ কিনলেই পালসার ফ্রি

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২

হরিপুরের ‘বিগবস’ কিনলেই পালসার ফ্রি

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রস্তুত করা হয়েছে ‘বিগবস’ নামের একটি ষাড়। এর দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। ১০ ফুট লম্বা, ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার গরুটির ওজন ১ হাজার ৫৫০ কেজি বা ৩৮.৭৮ মণ। গরুর ক্রেতাকে ঈদ উপহার হিসেবে একটি পালসার মোটরসাইকেল উপহার দেবেন গরুর মালিক।

Manual3 Ad Code

 

ষাড়টির মালিক উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা আফিল উদ্দীন। তিনি পাঁচ বছর আগে গরুটি ক্রয় করেছিলেন। প্রাকৃতিক খাবার ও ফলমূল খাওয়ানোর পর বিশাল আকৃতির এ গরুটি প্রস্তুত করেছেন তিনি।

Manual4 Ad Code

 

গরুর মালিক আফিল উদ্দিন বলেন, আমি কোনো গরু ব্যবসায়ী নই। শখের বসে এলএলসি জাতের গরুটি ক্রয় করেছিলাম এক বছর বয়সে। তারপর এটির পেছনে পাঁচ বছর সময় দিয়েছি। গরুকে মোটাতাজা করার জন্য কোনো প্রকার ওষুধ ব্যবহার করিনি। বিগবসকে খেসারির ডাল, ভুসি, ছোলা, মসুর ডাল ও খুদ খাওয়ানো হয়েছে। আর রাতে আপেল, কলা ও আঙ্গুর খাওয়ানো হয়। এতে গড়ে আমার প্রতিদিন দুই হাজারের বেশি টাকা খরচ হয় তার পেছনে। তার চাল-চলনে নাম রেখেছি বিগবস। প্রতিদিন পাঁচ-সাতশ মানুষ আসেন বিগবসকে দেখতে। এই কোরবানির ঈদে বিগবসকে বিক্রি করব। দাম ৩৫ লাখ টাকা। আর যিনি কিনবেন তার জন্য উপহার হিসেবে দেওয়া হবে একটি পালসার মোটরসাইকেল। এখন পর্যন্ত এটির দাম ২২ লাখ টাকা উঠেছে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code