রেলের কালবাজারী বন্ধ ও অব্যাবস্থাপনা রোধে প্রতিবাদ সভা

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২২

রেলের কালবাজারী বন্ধ ও অব্যাবস্থাপনা রোধে প্রতিবাদ সভা

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
রেলের কালোবাজারী বন্ধ, অনিয়ম বন্ধ, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

 

ঠাকুরগাঁও জেলায় সচেতন নাগরিক ও ভুক্তভোগী ছাত্রীবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি অধ্য রাজিউর রহমান, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, কলামিস্ট ও সাংবাদিক আজমত রানা, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন প্রমূখ।

Manual6 Ad Code

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

বক্তারা অবিলম্বে টিকেটের কালোবাজারী বন্ধ, রেলের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের আহবান জানান। এছাড়াও ঠাকুরগাঁও স্টেশনে টিকিট সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান। রেলের অব্যবস্থাপনা ও কালবাজারী বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেওয়া হয় প্রতিবাদ সভায়।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code