টেকনাফের সেই ইউএনওকে ওএসডি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

টেকনাফের সেই ইউএনওকে ওএসডি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সাংবাদিককে গালি দেওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) করা হয়েছে।

Manual8 Ad Code

 

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

Manual3 Ad Code

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ দিয়েছি। ইউএনওর বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।

Manual4 Ad Code

 

এর আগে সাংবাদিককে গালিগালাজ করার ঘটনা নিয়ে হাইকোর্ট বলেছেন, ‘একজন “রং হেডেড” মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ।’

 

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইউএনও মোহাম্মদ কায়সার তাঁর দাপ্তরিক মোবাইল ফোন নম্বর থেকে কক্সবাজারের সাংবাদিক সাইদুল ফরহাদকে কল করে খবর প্রকাশের কারণ জানতে চেয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code