পছন্দের মেয়ের টানে ইতালিয়ান যুবক ঠাকুরগাঁওয়ে, সেরেছেন বিয়েও

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

পছন্দের মেয়ের টানে ইতালিয়ান যুবক ঠাকুরগাঁওয়ে, সেরেছেন বিয়েও

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রেম-ভালোবাসা মাঝে মাঝে সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোন বয়স, কোন নিয়ম। সমাজ যতই বাঁকা চোখে তাকাক, কটু কথা শোনাক, প্রেমের কাছে সকল বাধাই তুচ্ছ।

Manual7 Ad Code

 

তাইতো প্রেমের টানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এসেছেন ইতালিয়ান যুবক আলী শান্দ্র। সোমবার (২৫ জুলাই) তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের সাকরুস চন্দ্রের মেয়ে রত্না রানী (২০) এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

 

প্রেমের টানে ইতালি থেকে ছুটে আসা যুবক আলী শান্দ্র (৪০) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের সাকরুুস চন্দ্রের কন্যা রত্না রানী দাসকে (২০) বিয়ে করেছেন। ২৫ জুলাই রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

জানা যায়, রতা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী অনুসারেই তাদের বিয়ে সম্পন্ন হয়। মোবাইলে প্রেম, ভালোবাসা, দেখাদেখি এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন। বিয়ের পরে রত্না রানী স্বামীর সাথে ইতালিতেই যাওয়ার কথা বলে জানায় রত্নার পরিবার।

 

এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে ইতালিয়ান যুবককে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে।

Manual2 Ad Code

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ইতালির যুবক এসে বিয়ে করেছেন। এটি স্থানীয় চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। এখানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code