স্ত্রীসহ মানসিক প্রতিবন্ধী স্বামীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

স্ত্রীসহ মানসিক প্রতিবন্ধী স্বামীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

Manual8 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের পৌর কলোনীতে এক মানসিক প্রতিবন্ধীকে সস্ত্রীক দিগম্বর করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। নির্যাতিনের ৫ দিন পরও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগী সুভাষ দাশ (৫৫)’র পরিবার।

 

Manual4 Ad Code

মানসিক প্রতিবন্ধী নির্যাতিত সুভাষ দাসের স্ত্রী জানিয়েছেন, এলাকার ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির নারী-পুরুষ জোটবদ্ধ হয়ে তার ঘরে ঢুকে তাকে ও তার মানসিক প্রতিবন্ধী স্বামীকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তাদেরকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে নারিকেল গাছের সাথে বেঁধে দুজনকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন চালায়। তার স্বামীকে দিগম্বর করে জুতোপেটা করা হয়। এরপূর্বে তাকে পাহাড়ি ঢালুতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মানসিক প্রতিবন্ধীকে স্ব-স্ত্রীক পেটানোর খবর এক শ্রমিক নেতার মাধ্যমে পুলিশ জানতে পেরে তাদেরকে উদ্ধারে ঘটনাস্থলে পৌছালে, সন্ত্রাসীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এ যেন স্বাক্ষাৎ যমের হাত থেকে মুক্তি পায় এ দম্পতি।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। গত ১৯ আগষ্ট রত সাড়ে ৮টার দিকে এ নেক্কারজনক ঘটনার পর থেকে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু কোন প্রতিকার পাচ্ছে না।

 

এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী সুভাষ দাশ’র স্ত্রী বাদী হয়ে একই দিন রাঙামাটি কেতয়ালী থানায় জয় দাশ (২৮), সজল দাশ (৩০), ইমন পাল (১৯), প্রশাদ দাশ (১৯), সয়ন পাল (২০), খোকন পাল (৩৬), লক্ষী পাল (২৮), বকুল পাল (৬০), লাকী পাল (৩০) ও রত্না পালের (৫৫) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ বিষয়ে রাঙামাটির বিশিষ্ট সমাজ সেবক নারী নেত্রী মনিকা আক্তার বলেন, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরণের ঘটনা অহরহ ঘটে থাকে। কিন্তু এসব অপরাধের রেকর্ড বা প্রতিকার হয় না। কোতয়ালী থানায় অভিযোগ হলেও অপরাধীদের বিরুদ্ধে এ্যাকশনে যেতে এতো বিলম্ব কেন উল্টো প্রশ্ন ছুড়েন এ নেত্রী।

 

Manual8 Ad Code

বুধবার (২৪ আগস্ট) বিকেলে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিকেলে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি। অন্যদেরও আটকের প্রচেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code