পানিতে ডুবে শিশুসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

পানিতে ডুবে শিশুসহ ৫ জনের মৃত্যু

Manual8 Ad Code

নেত্রকোণা সংবাদদাতা :
নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে হাওর এলাকায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক প্রবল দমকা হাওয়ার সময় এ ঘটনা ঘটে। এছাড়াও জেলার পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন।

 

হাওরের পানিতে ডুবে মৃতরা হলেন- মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৬), আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩২) এবং মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৫)।

 

অন্যদিকে, জেলার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, মদন উপজেলার মান্দারকাটা হাওরে মাছ ধরতে গিয়ে দমকা হাওয়ার কবলে পড়ে জেলে রফিকুল ইসলাম নিখোঁজ হন। পরে শনিবার ভোরে হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের পাশের গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে প্রবল বাতাসের তোড়ে নৌকা থেকে পানিতে ডুবে দিলোয়ার হোসেন দিলু মারা যান।

 

Manual5 Ad Code

এদিকে, মোহনগঞ্জ উপজেলার দরুন বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল মিয়া স্থানীয় ডিঙ্গাপোতা হাওরের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।

Manual5 Ad Code

 

সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে প্রবল বাতাস বয়ে যায়। এতে মদন, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলার হাওরের মাছ শিকারিরা বাতাসের কবলে পড়েন। এ সময় তিনজনের মৃত্যু হয়।

 

Manual6 Ad Code

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, আটপাড়া থানার ওসি জাফর ইকবাল ও মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

অপরদিকে, পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান ও আরমান মারা গেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এ দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটে। গালিব আয়ান উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউড়া গ্রামের শফিকুল ইসলাম ফয়সালের ছেলে এবং আরমান উপজেলার খলিশাউড় ইউনিয়নের চকপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code