কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজধানীর কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

 

Manual3 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল বেপারী, রানা বেপারী ও মো. আক্তার আলী। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল (পলাতক) নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর কদমতলী থানার নোয়াখালী পট্টির গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরে বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় ‘নক’ করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে বাসার দরজা লাগিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।

Manual2 Ad Code

 

এঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলীতে ইদ্রিস মাদব বাদী হয়ে মামলা করেন। এরপর মো. সোহেল বেপারী, রানা বেপারী, মো. আক্তার আলী ও সজলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় চার্জশিটভুক্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code