দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরীসহ সাজসজ্জায় ব্যস্ত আযোজকরা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরীসহ সাজসজ্জায় ব্যস্ত আযোজকরা

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মোৎসব শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে পাহাড়ি জনপদ রাঙামাটির মন্দিরগুলো সাজাচ্ছে অপরূপ সাজে। ব্যাস্ত সময় পাড় করছে প্রতিমা শিল্পী ও আযোজকসহ সংশ্লিষ্টরা।

 

খড়, মাটি, কাঠিসহ অন্যান্য উপকরণে প্রতিমা তৈরীর কাজ শেষ করেছে। এ বছর জাঁক-জমকপূর্ণভাবেই পূঁজা আয়োজনে ব্যস্ত রয়েছেন আয়োজকসহ সংশ্লিষ্ট সকলে।

 

পার্বত্যাঞ্চলের কেন্দ্রীয় পুঁজো মন্দির শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের প্রধান পুরোহিত রণধীর চক্রবর্তী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা নন্দন কুমার দে জানিয়েছে, এবারও এ বছর রাঙামাটি জেলার ১০ উপজেলার ৪১ টি দূর্গা পুঁজা মন্ডপে দূর্গোৎসব পালনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৪টি পূঁজো মন্ডপ নতুন আঙিকে সাজানো হয়েছে।

 

Manual4 Ad Code

রোববার (২৫সেপ্টেম্বর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গার আগমনী বার্তা তথা পূঁজার আনুষ্ঠানিকতা। ১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূঁজা। এ আনুষ্ঠানিকতা চলবে আগামী ৫ অক্টোবর পযর্ন্ত।

 

Manual7 Ad Code

পর্যটন শহর রাঙামাটির মন্দিরগুলো ঘুরে দেখা গেছে, শুরু হয়েছে প্রতিমা তৈরীর কাজ। এ বছর দেবী দূর্গার বাহন হলো গজ (হাতি)। গজপৃষ্টে আরোহন করে পৃথিবীতে আসবেন আর কৈলাশে ফিরবেন নৌকায় চড়ে। সে কারনে হবে অতি বর্ষণ এবং ফুল-ফল, শষ্যে ভরে ওঠবে পৃথিবী, এমনটিই ধারনা সনাতন ধর্মাবলম্বীদের। সেই আয়োজনের জন্য ইতিমধ্যে মন্দিরগুলোতে খঁড়, মাটি,কাটি দিয়ে প্রতিমা শিল্পীরা পরম মমতা ও যত্নে গড়ে তুলছে দূর্গাসহ অন্যান্য দেব-দেবীর প্রতিমা। শেষ পর্যায়ের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। যেন দম ফেলবার ফুসরতই নেই। শিল্পীর নিপুন হাতের ছোঁয়া আর রং তুলির আঁচড়ে দেবী দুর্গা, লক্ষ্মী, স্বরসতী আর দেবতা কার্তিক, গনেশসহ নানা দেব-দেবীর প্রতিমা অপরূপ রূপে সেজে ওঠবে।পাশাপাশি মহাভারতের দৃশ্যপট ফুটিতে তুলেতে তৈরী করা হচ্ছে অন্যান্য প্রতিমা। পূজোঁ নিয়ে সবার মাঝে আনন্দ থাকলেও দুর্মূল্যের বাজারে প্রতিমা শিল্পীরা মজুরী পাচ্ছে কম। তারপরও বংশপরম্পরার পেশা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন তারা।

 

Manual6 Ad Code

কাজে গতি থাকলেও তাদের মনে আর এখন আগের সেই ফুর্তি নেই বলে আক্ষেপ করে বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিমা শিল্পী। অনেকেই বাপ-দাদার আদি পেশা ছেড়ে, জীবিকার তাগিদে ভিন্ন পেশা বেছে নিয়েছে। পেশা টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন দাবী তার।

 

চলবে ঢাক-ডোলের বাজনা, উলুধ্বনি আর আরতীতে মুখরিত হয়ে উঠবে পাহাড়ি জনপদ রাঙামাটির দুটি পৌরসভা এলাকা ও দশ উপজেলার ৪১টি পূজোঁ মন্ডপ।

Manual7 Ad Code

 

রাঙামাটি সদর সার্কেল’র অতিরিক্ত সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, পূজোঁ মন্ডপগুলোয় দর্শনার্থী ও পূর্ণার্থীদের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার-ভিডিপিসহ আইন প্রয়োগকারী সংস্থার পাশাপশি মন্দির কমিটির স্বেচ্ছাসেবীরা কাজ করবে। উর্ধ্বতন কর্তৃপক্ষীয় বিশেষ টীম সরজমিনে মন্ডপগুলো পরিদর্শন করেন বলে যোগ করেন এ কর্মকর্তা।

 

শান্তিপূর্ণভাবে পূঁজা উদযাপনের লক্ষে সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসকের কায্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক আলোচনা সভা করেছে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এতে আলোকসজ্জায় বাহুল্য পরিহার, প্রতিটি মন্দিরে পূর্ণার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছা সেবক নিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code