জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২

Manual4 Ad Code

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

 

শনিবার (০৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সাথে সাথেই ধসেপড়া ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট।

 

পরে মোট দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ (১৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code