স্ত্রীর গলা কেটে নিজেকে বাঁচাতে ফজরের নামাজে যান স্বামী

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

স্ত্রীর গলা কেটে নিজেকে বাঁচাতে ফজরের নামাজে যান স্বামী

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
স্ত্রীর সঙ্গে বনিবনা দীর্ঘদিন ধরেই নেই ঝড়ু মিয়ার। এর মধ্যে মামার সঙ্গেও শুরু হয় দ্বন্দ্ব। তাই মামাকে ফাঁসাতে ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করেন তিনি। নিজেকে বাঁচাতে ফজরের নামাজে যান মসজিদে। তবু মেলেনি রেহাই। ধরা পড়তে হলো পুলিশের হাতে।ঝড়ু মিয়াকে আটকের পর বেরিয়ে আসে বৃদ্ধা তহুরা বেগম (৫৫) হত্যাকাণ্ডের রহস্য।

Manual2 Ad Code

 

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে জবানবন্দি দেন তিনি। তার জবানবন্দিতেই বেরিয়ে আসে এসব তথ্য।

Manual8 Ad Code

 

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) জেলার নবীগঞ্জ পৌর শহরের চরগাঁও গ্রাম থেকে ঝড়ু ও তার দুই ছেলেকে আটক করে পুলিশ। নিজের দোষ স্বীকার করার পর মুক্তি পান ঝড়ুর দুই ছেলে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ পৌর শহরের চরগাঁও গ্রামের নিজ ঘর থেকে তহুরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই ছেলেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত ঝড়ু। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া মুচলেকা নিয়ে তার দুই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

ওসি বলেন, পারিবারিক কলহের জেরে ও মামাকে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা থেকে বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন ঝড়ু। পরে হত্যাকাণ্ড থেকে বাঁচতে ফজরের নামাজ পড়তে মসজিদে যান তিনি। সেখান থেকে ফিরে চিৎকার করে লোকজন জড়ো করেন। এটা ছিল তার পরিকল্পিত কর্মকাণ্ড।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code