সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমিকাকে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) গভীর রাতে পৌর শহরের সাহা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অন্তর ঐ এলাকার পল্টু রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তর। তবে আত্মহত্যা করার আগে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রেমঘটিত বিষয় তুলে ধরেছেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘জীবনটা অনেক সুন্দরভাবে গোছাতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা সবকিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়-স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে মাফ করে দেবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে- প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন অন্তর। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি