ফুলবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

ফুলবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

Manual4 Ad Code

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। রোববার ভোর ৫টায় উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, রোববার ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক তার সহকারী ও একজন যাত্রী নিহত হয়। পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। পরে থানা–পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

 

নিহত পিকআপ চালকের চাচাতো ভাই আব্দুল বাসিত জানান, তিনিসহ তার চাচাতো ভাই ওলিউল্লাহ শনিবার সন্ধ্যায় দুটি পিকআপে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে টমেটো আনেন। ওলিউল্লাহ পিকআপ নিয়ে দিনাজপুর এবং তিনি সৈয়দপুরে যাচ্ছিলেন। এরই মাঝে রোববার ভোরে মোবাইল ফোনে এই দুর্ঘটনার খবর জানতে পেরে ফুলবাড়ীতে আসেন।

 

নিহত মোত্তাসিম বিল্লাহর বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে বিদেশ যাওয়ার কথা ছিল, তাই ঢাকায় প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে আসছিল। ঘুমের মধ্যেই ভুলে ফুলবাড়ী অতিক্রম করে দিনাজপুর চলে যায়। পরে ওই পিকআপে করে ফুলবাড়ী ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।’

 

Manual3 Ad Code

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code