রংপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

রংপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- সহির উদ্দিন (৩৮), খাদেমুল ইসলাম (৩৬), আজানুর রহমান (৪৫) এবং হাবিবুল্লা (৪০)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

 

রংপুরের পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক রংপুর-দিনাজপুর মহাসড়কে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

 

রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরর্শেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এ ছাড়া আহত তিন-চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়েছে। অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের দুর্ঘটনা কবলিত অংশ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code