সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সীমান্তর্বতী বিভিন্ন দুর্গম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর আবদুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ (৩০), কুমিল্লার আঃ রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), সিলেটের মো: সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), কুমিল্লার মৃত শফিকুল ইসলাম এর ছেলে মোঃ বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু (২১) ও কুমিল্লার মোঃ মজিবুর রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল (১৭)।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) বান্দরবানের মেঘলা জেলা পরিষদের কনফারেন্স হলে র্যাব-১৫ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’র শীর্ষ নেতাদের ধরতে পাহাড়ে অভিযান শুরু হয়। সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
(সুরমামেইল/ডি-এমএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি