একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন যুথী

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন যুথী

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন যুথী আক্তার (২৩) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের কৃষক তোফায়েল হোসেনের স্ত্রী যুথী আক্তার। এক সাথে তিন সন্তানের জন্ম হওয়ায় খুশি এ দম্পতি। আনন্দে আত্মীয় স্বজনদের নিয়ে মিষ্টিমুখ করছেন তারা। বাচ্চা গুলোকে দেখার জন্য হাসপাতালেও ভীড় করছেন উৎসুক জনতা।

Manual6 Ad Code

 

আনন্দে আত্মহারা হওয়া তোফায়েল হোসেন বলেন, বিয়ে হওয়ার তিন বছর পর আমার এই তিন সন্তান। এর আগে বিয়ের এক বছরের মাথায় একটা মেয়ে হয়েছিল। দুই মাস বয়সে মারা গেছে। তখন থেকে আমরা মানসিক ভাবে ঠিক থাকতে পারছিলাম না। আমি আর আমার বউ দুজনে ভেঙে পরেছিলাম। আজকে আমাদের কোল ভরিয়ে দিলেন আল্লহ। আমরা সকলে অনেক খুশি।

 

Manual5 Ad Code

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খাদিজা করিম বলেন, এক সাথে তিন সন্তানের জন্ম হয়েছে। তার মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। মা ও বাচ্চারা সুস্থ রয়েছে। বাচ্চাদের ওজনও বেশ ভালো।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code