সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ফারহিয়া নামের এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে এবং আটককৃত যুবক সফিকুল ইসলাম একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মসয়না তদন্ত রিপোর্ট এলে ঘটনাটি আরো বিস্তারিত জানা যাবে। তবে শিশুটির মরদেহে বিভিন্ন আলামত দেখে আমাদের প্রাথমিক ধারনা তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে।
সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এছাড়াও এই ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করেছি আমরা।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি