সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাজু গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিহত কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তারা চাচাতো ভাই ছিলো বলে তথ্য পাওয়া যায়।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা থেকে নিখোঁজ ছিলো তারা। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি