সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর কাস্টঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা। কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমিয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি