আজ থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

আজ থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হবে।

 

Manual4 Ad Code

জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জের কামালগঞ্জ সড়কে ফুটবল খেলার সময় বাসের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র আবির আহমদ নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

 

এদিকে, সোমবার সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই থেকে জকিগঞ্জ পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Manual4 Ad Code



জানা যায়, বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হামলায় ক্ষতিগ্রস্ত বাসের চালক। দায়ের করা অভিযোগের অজ্ঞাত অর্ধশত জনকে অভিযুক্ত করেছেন।

 

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা এবং আগুন দিয়ে পোড়ানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। আমাদের কমপক্ষে ৪টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

 

Manual8 Ad Code

গতকাল সোমবার রাতের মধ্যে প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আজ (মঙ্গলবার) সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাসচালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাস ভাঙচুরের দাবি করে রোববার রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলাজুড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code