ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

ফাইল ছবি


কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানায়, লিটন মিয়া প্রতিদিনের মতো ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনকালে মাটি ধসে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার তিনি মারা যান।

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

Manual8 Ad Code

 

তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এএসএম)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code