কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

Manual6 Ad Code

ছবি ভিডিও থেকে নেওয়া।


কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজারে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ পুলিশসহ ৯ জন আহত হওয়ার পাওয়া গেছে।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাটি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা।

 

এর জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয়পক্ষের লোকজন। দুপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে। এসময় মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও যাত্রীবাহী যানবাহন আটকা পরে। বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual2 Ad Code

 

এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

(সুরমামেইল/এসএম)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code