পাথরের নিচে পাওয়া গেলো সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় চিনি

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

পাথরের নিচে পাওয়া গেলো সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় চিনি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সীমান্তের ওপার থেকে নিয়ে আসা ‘পাথরবোঝাই’ ট্রাকে কৌশলে পাচারকালে ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহরতলীর শাহপারণ (রহ:) থানাধীন দাসপাড়া মুসলিম স্কুলের সামন থেকে চালানাটি জব্দ করা হয়। এসময় চোরাচালানে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চিনি পরিবহণের দায়ে ট্রাকও জব্দ করা হয়।

Manual7 Ad Code

 

জব্দকৃত চিনির বাজার মূল্য ১৭ লক্ষ ৫২ হাজার ২৪০ টাকা।

 

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- যশোর জেলার কেশবপুর থানাধীন মধ্যকুল গ্রামের মোঃ রুহুল কুদ্দুস মিন্টু’র ছেলে মোঃ নয়ন বিশ্বাস (৩৪) ও একই জেলার মনিরামপুর থানাধীন বাকশফুল গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল্লাহ হোসাইন মুন্না (১৯)।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual4 Ad Code

তিনি জানান- গোপন সংবাদ  ভিত্তিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে সিলেট শহরতলীর দাসপাড়া মুসলিম স্কুলের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো-ট-২২-৩৮৪৮ নম্বরের একটি পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশী চালায় পুলিশ। এসময় পাথরের নিচ থেকে একে একে ২৯৮ বস্তা ভারতীয় উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাকের চালক ও হেলপারকে।

 

Manual5 Ad Code

এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানার এফআইআর নং-২৫, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫ মামলা রুজু হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code