তুরাব হত্যা: এসএমপির সাবেক এডিসি দস্তগীর বরখাস্ত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

তুরাব হত্যা: এসএমপির সাবেক এডিসি দস্তগীর বরখাস্ত

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অভিযুক্ত সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরকে (গ্রেপ্তাররত) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

Manual2 Ad Code

রোববার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

 

Manual4 Ad Code

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সই করেন।

 

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দস্তগীরকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়। সেখান থেকে এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

 

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code