নুসরাব হত্যার ১ বছর পর ২ আসামি গ্রেফতার, ৩ দিনের রিমান্ড

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

নুসরাব হত্যার ১ বছর পর ২ আসামি গ্রেফতার, ৩ দিনের রিমান্ড

Manual7 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জের শিক্ষার্থী মোশারাফ আহমদ চৌধুরী নুসরাব হত্যা মামলায় প্রায় ১ বছর পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। গ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

বুধবার (২৯ জানুয়ারি) সিলেটে অভিযান চালিয়ে এই দুইজনকে পিবিআই গ্রেফতার করে।

 

Manual5 Ad Code

দুই আসামি হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আব্দুল আজিজের ছেলে রুয়েল আহমদ (৩৫) ও আব্দুল মজিদের ছেলে আসিফ আহমদ (২১)।

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার (পিবিআই) আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

প্রসঙ্গত, গত বছরের ৬ ফেব্রুয়ারি গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র মোশারফ আহমদ চৌধুরী নুসরাব বিকেলে বাড়ি থেকে পাশ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলে যাবার কথা বলে বেরিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ ছিলো। পাঁচ দিন পর ১১ ফেব্রুয়ারি মোশারাফ আহমদ চৌধুরী নুসরাবের লাশ উদ্ধার করা হয় স্থানীয় বালাই হাওরের কুছিরখাল থেকে। ওই দিন জামিল আহমদ চৌধুরী বাদী হয়ে ছেলেকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার কিছুদিন পর পুলিশ সন্দেহভাজন হিসেবে মোশারাফ আহমদ চৌধুরী নুসরাবের আত্মীয় ও প্রতিবেশী রাশেদ আহমেদ চৌধুরী এবং ফরহাদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করে।

 

এদিকে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে বৈষম বিরোধী শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী নুসরাব হত্যার খুনি রুয়েল ও আসিফের ফাঁসি দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

(সুরমামেইল/এএইচএল)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code