সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
এবার সিলেটে বালু ভর্তি ট্রাকে পাওয়া গেলো সাড়ে ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই চিনি। এ সময় চোরাচালানে জড়িত মখলিছুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে সিলেট শহরতলীর দাসপাড়া থেকে চোরাচালানের ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১৬ লক্ষ ৬৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মখলিছুর রহমান (৩৬) জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে।
শনিবার রাতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- গোপন সংবাদ পেয়ে সিলেট শহরতলীর দাসপাড়ায় সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেন শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম। শনিবার ভোরে সিলেট শহরগামী (নং- ঢাকা-ফেনী-ট-১১-০৪৩১) নম্বরের একটি বালু ভর্তি ট্রাক দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামনে থামিয়ে তল্লাশী চালায় পুলিশ। এ সময় বালুর নিচে পাওয়া যায় ২৭৮ বস্তা চোরাই চিনি। পরে ট্রাকসহ ভারতীয় চিনি থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় চোরাই চিনির মালিক জৈন্তাপুউপজেলার হরিপুরের হারুন (৩০)।
এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-২, তারিখ- ০১ ফেব্রুয়ারি, ২০২৫ মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি