নবীগঞ্জে সেফটি ট্যাংকি থেকে রক্তাক্ত এক বৃদ্ধকে উদ্ধার

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নবীগঞ্জে সেফটি ট্যাংকি থেকে রক্তাক্ত এক বৃদ্ধকে উদ্ধার

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জের সদরঘাট এলাকায় একটি নতুন সেফটি ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় আব্দুল মুহিত (৫৩) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

রোববার (৯ জানুয়ারি) ভোরে ৯৯৯-এ খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই লোককে উদ্ধার করে তার ভাইয়ের কাছে সমঝিয়ে দেয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে পরিবারের সুত্রে জানা গেছে।

 

সুত্রে জানাযায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিন কায়স্থগ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সিএনজি চালক আব্দুল মুহিতকে (৫৩) অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের এলোপাতাড়ি হামলায় জীবন বাচাঁতে গিয়ে দৌড়ে পাশের গ্রামের সদরঘাট দক্ষিন পাড়ার ইকবাল হোসেনের বাড়ীর নতুন নির্মিত সেফটি ট্যাংকিতে পড়ে যায়।

 

এ সময় বিকট শব্দে ইকবাল হোসেনসহ আশপাশের ছুটে আসলে এ দৃশ্য দেখে আব্দুল মুহিতকে উদ্ধারের চেষ্টা করলে তিনি প্রশাসনের সাহায্য ব্যতিত ট্যাংকি থেকে উঠবেন না বলে জানান। পরে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে এবং ৯৯৯ নম্বারে কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে নবীগঞ্জের দমকল বাহিনী রোববার ভোর ৬টার দিকে ঘটনাস্থলে যান। পরে দমকল বাহিনীর সদস্যরা ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় মুহিতকে উদ্ধার করে তার পরিবারের লোকজনের কাছে সমঝিয়ে দেন।

 

Manual2 Ad Code

পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে গুরুতর আহত আব্দুল মুহিতের ভাই হাবিবুর রহমান জানান, শনিবার রাত ৯টার দিকে পুর্ব দেবপাড়া গ্রামের মাদক সম্রাট মায়েদ মিয়া ফোন করে আব্দুল মুহিতকে তার বাড়িতে নেয়। সেখানে যাওয়ার পর মায়েদ মিয়া, তার স্ত্রী সাজনা বেগম, নুরুল আমীন, সাইফুরসহ ৪/৫ জনের একদল লোক ধারালো অস্ত্র দিয়ে মুহিতের উপর হামলা করেন। এতে মুহিতের হাতে, পায়ে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এর মধ্যে ৪টি আঙ্গুল কর্তন, দু’টি হাত ভাঙ্গা ও ৭টি দাতঁ ভাঙ্গা বলেও জানান আহতের ভাই। বর্তমানের সে শংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে।

Manual5 Ad Code

 

ট্যাংকির মালিক ইকবাল হোসেন বলেন, প্রায় দু’বছর আগে বাড়ির ওই সেফটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। পারিবারিক বিরোধের কারনে উপরের স্লাব লাগানো হয়নি। কিছু বাশঁ, ঢাল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শনিবার গভীর রাতে আব্দুল মুহিত কিভাবে ওই টেংকিতে পড়লো আমাদের জানানেই। তবে বিকট শব্দে ঘুম থেকে উঠে ঘটনাটি দেখে স্থানীয় লোকজনসহ তার পরিবারের লোকজন এবং ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতার অনুরোধ করি।

 

পরে নবীগঞ্জ থেকে দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬ ফুট গভীরে ট্যাংকির ভিতর থেকে মুহিতকে উদ্ধার করেন।

 

নবীগঞ্জ ফায়ারসার্ভিস ষ্ট্যাশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই।

 

Manual1 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code