‘ডেভিল হান্টে’ সিলেটে ধরা পড়লেন আ’লীগের আরও ৭ নেতাকর্মী

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘ডেভিল হান্টে’ সিলেটে ধরা পড়লেন আ’লীগের আরও ৭ নেতাকর্মী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার নুরানী ৪৩নং বাসার মৃত সৈয়দ সিরাজুল হকের ছেলে  সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিবুল্লাহ টিপু (৪৬), শাহপরাণ (রহঃ) থানাধীন ইসলামপুর কলোনীর মঈন মিয়ার ছেলে ৩২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মুকিত আহমদ তন্ময় (২৮), মোগলাবাজার থানাধীন রায়খাইল গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আফজল হোসেন (৩৩), একই থানা এলাকার সুরিগাঁও গ্রামের মৃত উস্তার আলীর ছেলে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন তারেক (৩০), দক্ষিণ সুরমা থানাধীন বানেশ্বরপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তেতলি ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া (৫৫), সিলেট নগরীর নেহারীপাড়া ৩১নং বাসার মৃত হারুন মিয়ার ছেলে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান আহমদ (২৫) ও নগরীর চারাদিঘীরপাড় ৬৭নং বাসার মৃত ডাঃ আনান খানের ছেলে ১৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কাওসার খান (৪৫)।

 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে, বুধবার আরেক অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

 

Manual5 Ad Code

তারা হলেন- সিলেট মহানগর যুবলীগের উপ-শিক্ষা প্রশিক্ষণ এবং পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, সিলেট মহানগর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন (২৯) ও মহানগর ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো: নাজিম উদ্দিন (৫৩)।

Manual6 Ad Code


।আরও পড়ুন


উল্লেখ্য, গত ১০ জানুয়ারি (সোমবার) অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটক করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরদিন (মঙ্গলবার) আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরদিন (বুধবার) ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর তৃতীয় দিনে বিশেষ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code