‘অপারেশন ডেভিল হান্টে’ পুলিশের হাতে ধরা পড়লেন আরও ১৬ জন

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টে’ পুলিশের হাতে ধরা পড়লেন আরও ১৬ জন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত দু’দিনে গ্রেপ্তার হয়েছেন আরও ১৬ জন।

 

Manual2 Ad Code

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

এরমধ্যে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তারা হলেন- শাহপরান (রহ.) থানাধীন পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী আমির আলী (৪৪), মোগলাবাজার থানাধীন রায়বান (ভূপাল) গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) ও একই থানাধীন উলালমহল গ্রামের মৃত মোঃ সোনা মিয়ার ছেলে মোঃ কবির আহমেদ (৪৩)।

 

আর শনিবার গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- জালালাবাদ থানাধীন সাহেবেরগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আকমল হোসেন (৪২), শাহপরান (রহ.) থানাধীন সাদাটিকর (নয়াগাঁও) গ্রামের মায়েদ আলীর ছেলে সাহান আহমদ (৩৭), এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া ১১ নূরানী ৪নং বাসার মৃত মুসলীম উদ্দিনের ছেলে সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন তালুকদার (৪৬), হানগর যুবলীগের কর্মী অন্তর খান (২৫), মহানগর যুবলীগের কর্মী মোঃ ফুল মিয়া (৪৫), ওসমানীনগর থানাধীন নূরপুর (জহিরপুর) গ্রামের মাসুক মিয়ার ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির উদ্দিন (৩০), একই গ্রামের জায়ফর উল্লাহর ছেলে কামরুল ইসলাম কালু (২৭),  মোগলাবাজারের দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ আকমল আলী (৫২), মহানগরীর বালুচরের সিরাজুল ইসলামের ছেলে আওয়ামী লীগ কর্মী মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমানের ভাগিনা বিশ্বনাথ অলংকারী ইউনিয়নের যুবলীগ কর্মী মকসুদ মিয়া চৌধুরীর লিপন (৩৮), গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রহমান (৪০) কানাইঘাটের খালেরপাড় গ্রামের মৃত সৈয়দ গোলাম হোসেনের ছেলে সৈয়দ গোলাম আলী (৫০) ও নগরীর ১১ লায়রা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মানিকের ছেলে ফয়সাল (৪২)।

 

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান- গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


।আরও পড়ুন

Manual4 Ad Code


উল্লেখ্য, গত ১০ জানুয়ারি (সোমবার) অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটক করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরদিন (মঙ্গলবার) আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরদিন (বুধবার) ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর তৃতীয় দিনে বিশেষ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code