সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওড়ের পতিত চরে থাকা খামারির ৫ শতাধিক ডিমওয়ালা হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের মন্দিয়াতা গ্রামসংলগ্ন টাঙ্গুয়ার হাওড়ের গজারিয়া জলমহালের টানের খাটার চরে হাঁস নিধনের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত খামারি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওড় তীরবর্তী মন্দিয়াতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে সুজন মিয়া।
উপজেলার টাঙ্গুয়ার হাওড় তীরের বসতির মানুষজন জানান, রাতভর হাঁস খামার পাহারা দেওয়ার পর সোমবার সকালে প্রতিদিনের মতো খামারসংলগ্ন গ্রামের বাড়িতে চলে যান মন্দিয়াতা গ্রামের খামারি সুজন মিয়া। দুপুর ১২টার দিকে সুজন খামারে ফিরে দেখেন ৫ শতাধিক হাঁস মারা গেছে।
খামারির ধারণা গ্রামের তিন ব্যক্তি টাঙ্গুয়ার হাওড়ে প্রায়ই বিষ প্রয়োগে অতিথি পাখি শিকার করেন। বাড়ি থেকে ফেরার পথে ওই তিন ব্যক্তিকে সোমবার দুপুরে বস্তায় ভেতর লুকিয়ে অতিথি পাখি নিয়ে যেতেও দেখেন তিনি।
চলতি বছর ১ হাজার ১৫০ হাঁস কিনে খামার করেন সুজন। কয়েক মাস ধরে প্রতিটি হাঁস ডিম পাড়ছিল।
(সুরমামেইল/এএইচএম)
Design and developed by ওয়েব হোম বিডি