জকিগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫

জকিগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

Manual4 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

আটককৃতরা হলেন হলেন- বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।

 

Manual6 Ad Code

সূত্র জানায়, সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন বারঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রামের বাসিন্দা মো. আবদুল কাদির। তার বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায়। বাড়ির পাশে রয়েছে বিজিবির ক্যাম্প। আবদুল কাদিরের বড়ভাই আবদুল মুকিত স্থানীয় ইউপি সদস্য হওয়ায় এলাকায় তাদের বেশ আধিপত্য ছিল। দীর্ঘদিন ধরে মাদকের চোরাচালানের ব্যবসা চালিয়ে গেলেও কখনও আটক হননি।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে তাদের কাছে ইয়াবা বড়ির বড় চালান এসেছে এমন তথ্য পান অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে অভিযান শুরু করেন গোয়েন্দা দল। এসময় আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মুকিত বাড়িতে অবস্থান ছিলেন। এক পর্যায়ে আবদুল মুকিতের লুঙ্গিতে মুড়িয়ে রাখা অবস্থায় ৪০০ পিস ইয়াবা বড়ি পায় অভিযানকারী দল। এসময় দুই ভাইকে আটক করে গোয়েন্দা দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে ব্যাগের ভেতরে রাখা আরও ৪৯ হাজার ৬০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

Manual6 Ad Code

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Manual7 Ad Code

 

বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আটক দুই আসামী থানা হাজতে রয়েছেন। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code