আধিপত্য বিস্তার নিয়ে দাসপাড়ায় ৫ গ্রামের সংঘর্ষ

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে দাসপাড়ায় ৫ গ্রামের সংঘর্ষ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

 

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সিলেট শহরতলীর দাসপাড়ায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

Manual1 Ad Code

 

স্থানীয়রা জানান, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুহূর্তে সিলেট সদর উপজেলার দাসপাড়া, বংশীধর, বালুটিকর, চকগ্রাম ও হালুপাড়ার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইফতারের পরও দুই পক্ষের মধ্যে থেমে সংঘর্ষ হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান। তবুও দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় সংঘর্ষ থামে। তবে, এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইফতারের আগমুহূর্ত থেকে কয়েকটা গ্রামের মানুষ এই সংর্ঘষে জড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/জেএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code