সীমান্তের জঙ্গলবাড়িতে দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৫

সীমান্তের জঙ্গলবাড়িতে দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় কসমেটিক্সের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (০৬ মার্চ) সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুরের চারাগাঁও সীমান্তে ওই চালান জব্দ করা হয়।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

 

Manual4 Ad Code

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বৃহস্পতিবার ভোররাতে এক অভিযানে ওই সীমান্তের জঙ্গলবাড়ি থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কাপড় ও কসমেটিক্সের চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে- ৫ হাজার ১২৭টি শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবির কাপড়, ৯ হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম। জব্দকৃত এসব মালামালের মূল্য ১ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code