সিলেটে সীমান্ত থেকে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

সিলেটে সীমান্ত থেকে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

 

বুধবার (১২ মার্চ) সিলেট ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তের বিভিন্নস্থানে বিজিবির উপ-অধিনায়কের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে অভিযানে চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

অভিযানে জব্দকৃত পণ্য হলো ভারতীয় লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিকস্, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্তা দানা, কাজু বাদাম এবং কিসমিস জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি টাকা।

 

বিজিবির হাতে জব্দ হওয়া এটিই স্মরণকালের সবচেয়ে বড় চোরাইপণ্যের চালান।

 

বুধবার সন্ধ্যায় সিলেটের আখালিয়াস্থ (বিজিবি-৪৮) ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

 

Manual6 Ad Code

তিনি জানান, ঈদকে সামনে রেখে চোরাইপথে বিপুল পরিমাণ পণ্য আনা হয়েছিলে ও সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউনগুলোতে এসব পণ্য রাখা হয়েছিল। সে জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গোডাউনে অভিযান চালিয়ে মালামাল জব্দ করি। চোরাকারবারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। চোরাকারবারিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code