জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় বিজিবির ৪ সদস্য আহত

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় বিজিবির ৪ সদস্য আহত

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির চার সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের ২জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার টিপরাখরা ১২৮৮ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহতদের তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- হাবিলদার হাবিবুর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ (৩৫), মো. জমশেদ হোসেন (২৯)।

স্থানীয় সূত্র জানায়, টিপরাখরা সীমান্ত দিয়ে গরু-মহিষ ও মাদক প্রবেশের খবরে বিজিবির টহল টিম অভিযান চালায়।  এসময় চোরাকারবারিরা আতর্কিতভাবে বিজিবি’র ওপর হামলা চালায়। চোরাকারবারিদের লাঠির আঘোতে হাবিলদার হাবিবুর রহমানসহ চারজন আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যদের তাৎক্ষনিক উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সূত্র আরও জানায়,  রাত আনুমানিক ১০ টায় জৈন্তাপুর উপজেলার (১২৮৬/ ২২৮৭/ ১২৮৯/ ১২৯০, ১২৯১/ ১২৯২/ ১২৯৪) ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্তে দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন লাইন ম্যানোজের মাধ্যমে বা সিজার চুক্তির মাধ্যমে চোরাকারবারীরা ভারতীয় গরু-মহিষ দেশের অভ্যন্তরে নিয়ে আসে। সীমান্তে গরু প্রবেশের প্রাক্কালে চোরাকারবারীরা বিজিবির অবস্থান টের পেয়ে বিজিবির উপর হামলায় চালায়। এসময় বিজিবি সদস্যদের সাথে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ, লাঠি দিয়ে আঘাত করে ১টি গরু রেখে বাকিগুলো নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

Manual2 Ad Code

খবর পেয়ে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক রাত ১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মুটফোনে কল করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

Manual7 Ad Code

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

 

(সুরমামেইল/এফএ)


 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code