শাহপরাণে ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্যের চালান জব্দ

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

শাহপরাণে ৭৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্যের চালান জব্দ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে প্রায় ৭৫ লক্ষ টাকার ভারতীয় কাপড় ও কসমেটিকসের চালান জব্দ করেছে পুলিশ। এছাড়া চোরাচালানে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহরতলীর সুরমা গেইট থেকে কার্ভাড ভ্যান ভর্তি চোরাচালানটি জব্দ করা হয়।

 

Manual5 Ad Code

সোমবার (১৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- রোববার রাতে গোপন তথ্য পেয়ে শহতলীর সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম নেতৃত্বে চেকপোস্ট বসায় পুলিশ।

 

Manual7 Ad Code

চেপোস্ট করাকালে লালন শাহ ট্রান্সপোর্ট লেখা একটি কার্ভাড ভ্যান (নং-খুলনা মেট্রো-ট-১১-২০২১) তল্লাশী চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, লেহেঙ্গা, ছোটদের টু-পিস, রেড বুল এনার্জি ড্রিংক, মেহেদি ও চশমা উদ্ধার করা হয়।

 

যার সর্বমোট বাজার মূল্য ৭৪ লক্ষ ৫৪ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো- বাঘেরহাট জেলার রামপাল থানাধীন পিত্যে গ্রামের তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) ও একই গ্রামের মোঃ বক্কার মোল্লা গ্রামের শিমুল মোল্লা (২৭)।

Manual2 Ad Code

 

এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code