সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের ন্যায় এবারো সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন আহমদ। নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।

 

Manual2 Ad Code

দরগাহে শাহজালাল (র.) জামে মসজিদ: নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা আসজাদ আহমদ।

 

আলিয়া মাদ্রাসা মাঠ: ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

 

Manual4 Ad Code

কুদরত উল্লাহ জামে মসজিদ: নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। তৃতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

Manual1 Ad Code

 

কালেক্টরেট মসজিদ: নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করেবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

 

পাঠানটুলা নবাবী ঈদগাহ: পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

 

দারুস সালাম মাদ্রাসা: জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসা মাঠে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

 

কালীঘাট নবাবী জামে মসজিদ: নবাবী জামে মসজিদ কালীঘাটে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

 

Manual7 Ad Code

সিলাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি দেখতে রোববার (৩০ মার্চ) দুপুরে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার।

 

সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় ঈদ জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ। পোষাকে, সাদা পোষাকে বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে ঈদগাহ ও নগরীতে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ কাজ করছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code