কানাইঘাটের সেই বিএনপি নেতাকে শোকজ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

কানাইঘাটের সেই বিএনপি নেতাকে শোকজ

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দকারী বিএনপি নেতা মামুন রশিদকে শোকজ করা হয়েছে।

 

কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদকে রোববার (১১ মে) রাতে শোকজ করে সিলেট জেলা বিএনপি।

 

Manual4 Ad Code

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী স্বাক্ষরিত শোকজ নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

 

শোকজ নোটিশে বলা হয়, মামুন রশিদ চেয়ারম্যান কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আপনার দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে এবং তা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে বলে শোকজে উল্লেখ করা হয়। এই অবস্থায়, মামুন রশিদ চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জন্য পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে (সর্বশেষ ১৯ মে ২০২৫) লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code



উল্লেখ্য, রোববার কানাইঘাট সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন চেয়ারম্যানকে মামুন রশিদ চেয়ারম্যানের পক্ষের লোকজন মারধর করে মামুন রশিদ চেয়ারম্যানের বাড়িতে আটক করে রাখে। এ কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র বিতর্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার দিনই জেলা বিএনপি মামুন রশিদ চেয়ারম্যানকে শোকজ করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code