সিলেটে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় ধরা পড়ল চক্রের ৬ সদস্য

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

সিলেটে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় ধরা পড়ল চক্রের ৬ সদস্য

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (২৭ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

পুলিশ জানায়- গত ১৫ মে সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার লতিফিয়া টাওয়ারের নিচ থেকে পোল্যান্ড প্রবাসী নাজমুল ইসলামের একটি ‘ইয়ামাহা এফ জেড এস- ভি-৩’ মডেলের মোটরসাইকেল চুরি হয়।

 

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ: ২৭/০৫/২০২৫) রুজু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে একটি টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

Manual2 Ad Code

 

অভিযানে মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন চান্দুরা শ্যামলীঘাটস্থ পাসওয়ার্ড নামক দোকানের সামনে থেকে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার মো. আরিফুল ইসলামের পুত্র মো. আজিজুল ইসলাম (২৯), সামছুজ্জামানের পুত্র আবুল কালাম (৩২), মৃত পরেশ দাসের পুত্র প্রনয়ন দাস (২৬), বদিউজ্জামানের পুত্র সাইফুজ্জামান (৩২), মৃত আবুল বাহারের পুত্র মো. রেজাউল করিম (২৯) এবং প্রাণ কমল চৌধুরীর পুত্র লোটন চৌধুরী (৩৩)।

Manual4 Ad Code

 

পুলিশ আরও জানায়- আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ‘ইয়ামাহা এফ জেড এস- ভি-৩’ মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় এনে বিক্রি করে আসছিল।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code