সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ মে) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৬ জুন (শুক্রবার) দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

 

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

 

ইসলামি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন, ৫ জুন (বৃহস্পতিবার) হজ পালিত হবে।

 

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

Manual8 Ad Code

 

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

 

চাঁদ দেখা অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণ হলেও বিশ্বের বিভিন্ন দেশে ঈদ পালনের দিন একদিন আগে বা পরে হতে পারে। তবে সৌদি আরবের ঘোষণাকে হজের কেন্দ্রবিন্দু হিসেবে মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ওমান সৌদি আরবের সঙ্গে  ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। মালয়েশিয়া, ব্রুনেই ও পাকিস্তান ৭ জুন ঈদুল আজহা উদযাপন করবে।

Manual6 Ad Code

 

সাধারণভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code