সিলেটের তিন সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশইন করলো বিএসএফ

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

সিলেটের তিন সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশইন করলো বিএসএফ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৬৬ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

বুধবার (২৮ মে) সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual6 Ad Code

 

জানা যায়, সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি সীমান্ত দিয়ে ২০ জন, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে ৩২ ও একই উপজেলার কদমখাল সীমান্ত পয়েন্ট দিয়ে ১৪ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

Manual5 Ad Code

 

আটককৃরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code