গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫

গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

Manual2 Ad Code

ছবি ভিডিও থেকে নেওয়া।


গোপালগঞ্জ প্রতিনিধি :
টানা বৃষ্টিপাতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে ঘরের ভেতরে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের চারজন মাটিচাপা পড়েন। এ ঘটনায় সাড়ে তিন ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

রোববার (০১ জুন) সকাল পৌণে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সকাল পৌণে ৭টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয়দের সহযোগিতায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

 

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনার প্রায় তিন ঘণ্টা পড়ে সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code