কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫

কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। আহত হয়েছেন আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম ও শারমিন আক্তারকে হত্যা করেন। মাসুক আলীর অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual5 Ad Code

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছে। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সাজেদুল কবির বলেন, মাছুমা বেগম ও শারমিন আক্তার ঘটনাস্থলে নিহতম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।

 

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code